শিরোনাম
শ্রীমঙ্গলে ৪৫পিস ইয়াবাসহ কারবারি আটক খেলাকে কেন্দ্র করে যুবক নিহতের তিন আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আমার মানুষের সুবিধার বিষয় গুরুত্ব দিচ্ছি, তাই প্রকল্প হতে হবে জনবান্ধব – প্রতিমন্ত্রী মীর শাহে আলম কাজের কন্টাক না পেয়ে লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যাচার এলাকাবাসীর ক্ষোভ   দলীয় প্রতীকের নির্বাচন না হলে দেয়া হবে না দলীয় মনোনয়ন — প্রতিমন্ত্রী মীর শানে আলম সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম; স্বাগত জানান সিসিক প্রশাসক ৩ মার্চ সিলেট এসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শানে আলম বললেন আমি যতটুক জানি ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে সুন্দর এই সিলেট।   পটিয়ায় অটো টেম্পো সমবায়  সমিতির বিশেষ সাধারণ সভা ও   ইফতার মাহফিল অনুষ্ঠিত জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা  সিলেটের যুক্তরাজ্য বিএনপি নেতা সোয়ালেহীন,মির্জা ও একরাম সহ ৩ নেতার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত 
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

জলঢাকায় জামায়াত নেতা মিঠুর নেতৃত্বে তরুণী রক্ষা পেলো ধর্ষণের হাত থেকে

স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার :

নীলফামারীর জলঢাকায় এক তরুণী সম্ভাব্য ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন স্থানীয় একজন সচেতন ব্যক্তির তাৎক্ষণিক সাহসী উদ্যোগে। রবিবার উপজেলার ক্যানেলেরপাড়  নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণীর নাম ইশরাত জাহান । তিনি তার বন্ধু পলাশের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। জানা যায়, পলাশ হিন্দু ধর্মাবলম্বী এবং ইশরাত জাহান মুসলিম ধর্মের অনুসারী। তারা ক্যানেলপাড় এলাকায় ঘুরতে গেলে স্থানীয় কিছু বখাটে তাদের আটকিয়ে রাখে।তাদের থেকে অর্থ দাবি করে একপর্যায়ে ইসরাতকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় তারা।

এ সময় হঠাৎ ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জামায়াত কর্মী মনিরুজ্জামান মিঠু। মিঠুর বাসা উপজেলা অনির্বান স্কুলের পিছনে। তার উপস্থিতি টের পেয়ে বখাটেরা পালিয়ে যায়। পরবর্তীতে মিঠু মেয়েটিকে উদ্ধার করে তার নিজ বাসায় নিয়ে যান এবং নিরাপদ আশ্রয়ের জন্য তাকে তার স্ত্রীর কাছে রাখেন।

পরদিন মেয়েটিকে অক্ষত অবস্থায় তার বাবার হাতে তুলে দেওয়া হয়। মেয়েটির বাবা একজন জুতা ব্যবসায়ী এবং এ ঘটনার জন্য মেয়ের বন্ধু পলাশের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি। তবে ঘটনার পর থেকেই কিছু স্বার্থান্বেষী মহল মিঠুর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে জানা গেছে। তারা মিঠুর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এ বিষয়ে মিঠু বলেন, “মানবতার দিক বিবেচনায় আমি যা করেছি, তা একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব মনে করেই করেছি। এখন আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার চেষ্টা চলছে।” স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ