শিরোনাম
শ্রীমঙ্গলে ৪৫পিস ইয়াবাসহ কারবারি আটক খেলাকে কেন্দ্র করে যুবক নিহতের তিন আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আমার মানুষের সুবিধার বিষয় গুরুত্ব দিচ্ছি, তাই প্রকল্প হতে হবে জনবান্ধব – প্রতিমন্ত্রী মীর শাহে আলম কাজের কন্টাক না পেয়ে লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যাচার এলাকাবাসীর ক্ষোভ   দলীয় প্রতীকের নির্বাচন না হলে দেয়া হবে না দলীয় মনোনয়ন — প্রতিমন্ত্রী মীর শানে আলম সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম; স্বাগত জানান সিসিক প্রশাসক ৩ মার্চ সিলেট এসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শানে আলম বললেন আমি যতটুক জানি ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে সুন্দর এই সিলেট।   পটিয়ায় অটো টেম্পো সমবায়  সমিতির বিশেষ সাধারণ সভা ও   ইফতার মাহফিল অনুষ্ঠিত জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা  সিলেটের যুক্তরাজ্য বিএনপি নেতা সোয়ালেহীন,মির্জা ও একরাম সহ ৩ নেতার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত 
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে অপসারন দাবি। 

স্টাফ রিপোর্টার / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

মোঃ ছাবির উদ্দিন রাজু , ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওসমানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিটন মিয়ার বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ , টিআর কাবিখা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে তার অপসারনের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসিরা। আজ মঙ্গলবার সকালে নাজিরদীঘী এলাকাবাসীর আয়োজনে নাজিরদীঘী গ্রামে সংবাদ সম্মেলনে ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক

আবু বক্কর ছিদ্দিক, সভাপতি হাজী আবুল কাসেম সভাপতি ওসমানপুর বিএনপি , উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ দ্বীন ইসলাম,উপজেলা বিএনপির সদস্য সাদিরুজ্জামান বাছির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক নুর মোহাম্মদ সহ স্থানীয়রা সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

জানান,২০২৫ সালে ঈদুল ফিতর ও ঈদউল আযহা উপলক্ষ্যে সরকারি বরাদ্দ ভিজিএফের চাল দুঃস্থ, অসহায়দের মাঝে বিতরন না করে কৌশলে আত্মসাৎ করেছে। তাছাড়া টিআর কাবিখার সরকারি বরাদ্দ পেয়ে ও সড়ক সংস্কার না করে প্রকল্পের টাকা আত্মসাৎ করার পাশাপাশি এলাকাবাসিদের কাছ থেকে ও সড়ক সংস্কারের কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে । প্রকল্পের টাকা ও ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেয়ার পর ও প্রশাসন তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। তাই অচিরেই লিটন মিয়া কে প্যানেল চেয়ারম্যান থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান সরকারের কাছে । সংবাদ সম্মেলন শেষে প্যানেল চেয়ারম্যান লিটন মিয়ার অপসারনের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ