শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

58

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটেছে। স্বজনরা শিশু দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক- উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব বিশ্বাস তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানাযায় একই উপজেলার শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া(৫) ও বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া(৫) এর সাথে খেলাধুলায় ব্যস্ত ছিল, খেলাধুলার করার এক ফাঁকে এ দুই শিশু পুকুরের দিকে এগিয়ে যেতে যেতে পানিতে পড়ে তলিয়ে যায়। বাড়ির লোকজন অনেক খোজাখুজি করে শেষ পর্যন্ত পুকুরে নেমে তল্লাশীর এক পর্যায়ে দুই শিশুর লাশ পায়ে লাগলে লাশ দুটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি দেখতে পান এবং ময়না তদন্তের জন্য স্থানীয় শাল্লা উপজেলা কমপ্লেক্রে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে করনীয় ঠিক করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ