শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার পুজা উদযাপনের কমিটি অনুমোদন প্রদান

স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

74

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও পৌরশাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিমল বণিক স্বাক্ষরিত কমিটির অনুমোদিত কপি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।

সুনামগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় কমিটি গ্রহণকালে উপস্থিত ছিলেন নব-গঠিত কমিটির আহ্বায়ক বিজন কুমার দেব সদস্য সচিব বিভাস দে, সদস্য অমিত দেব ও পৌর শাখার সদস্য সচিব দ্বীপক কুমার দেব। অনুমোদিত কমিটিতে বিজন কুমার দেব কে আহ্বায়ক ও বিভাস দে কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা শাখায় আহ্বায়ক কমিটি ও প্রদীপ সূত্রধর কে আহ্বায়ক ও দ্বীপক কুমার দেব কে সদস্য সচিব করে

১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন করতে নির্দেশ দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ