শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ফরিদগঞ্জে বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগের সহ-সভাপতি  আটক।,

স্টাফ রিপোর্টার / ২৫২ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

59

ফরিদগঞ্জ ( চাঁদপুর )প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২২ সালে উপজেলা বিএনপির অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম নিরুকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরঃদুখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা ঘেছে, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় আড়ার বছর পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি যুবদল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তকারী অফিসার ফরিদগঞ্জ থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাজহারুল ইসলাম নিরুকে আটক করে। সোমবার দুপুরেই তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম নিরুকে আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ