শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

পিরোজপুরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় শহীদ নামে এক যুবক গ্রেপ্তার  

স্টাফ রিপোর্টার / ১৫৩ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

1

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর : পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ এর করা অভিযোগের ভিত্তিতে শহিদকে শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত শহীদ পিরোজপুর পৌরসভার মসিদবাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এ বছরের ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামক একটি ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য দুই জন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরো কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে যা দ্রুত‌ই বেশ কিছু ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শহীদের সম্পৃক্ততা পাওয়ার তাকে গ্রেফতার করে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর আওতায় শহীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শহীদকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পিরোজপুরের সদর থানার পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ