শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন সাবেক এমপি মোশারফ হোসেন 

স্টাফ রিপোর্টার / ২২৮ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

69

স্টাফ  রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রামে  ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামত করে দিলেন  বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব  মো: মোশারফ হোসেন।

 

২৬ জুন (বৃহস্পতিবার) সকাল থেকে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল  ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিধইল গ্রামের একমাত্র রাস্তা (ফোকপাল পাঁকা সড়কের মাথা হতে সিধইল বিয়েগাছ তোলা) পর্যন্ত সংস্কার করা হয়েছে।

 

জানা যায়, সিধইল গ্রামের রাস্তাটি অনেক বছর যাবৎ  জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়। মানুষের চরম দুর্ভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগে তিনি তা নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দেন। এর আগেও তিনি সিধইল গ্রামের মাঝের কয়েকটি রাস্তা সংস্কার করেন নিজের অর্থায়নে।

 

তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে সব সময় সহযোগিতা করে যাচ্ছেন।

 

আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো, আমি ভবিষ্যতে যে কোন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করব এবং সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। সর্বশেষে তিনি জিয়া পরিবারের জন্য সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ