শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় হাজাঁরো সনাতন ধর্মের অনুসারীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৬৮ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

11

সুনামগঞ্জ প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ১০দিনব্যাপী এই মহোৎসবে জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয় এবং আগামী ৫ই জুলাই রথের উল্টো যাত্রা অনুষ্ঠিত হবে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল।

এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা বিএনরি সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট শেরেনুর আলী,সমাজসেবক সালাদীন রাজা চৌধুরী,পৌর বিএনপির আহবায়ক মোর্শেদ আলম,বাংলদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিক,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট বিমান কান্তি রায়,শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজু,চন্দন কুমার রায়,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের সহ সভাপতি সুজন মাহমুদ,হিন্দু কমিউনিটি নেতা অরুণ চন্দ্র দে ও জ্যোতিময় দাস চপল। শোভাযাত্রাটি জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের মধ্যবাজার,পশ্চিমবাজার,ট্রাফিক পয়েন্ট হয়ে দূর্গাবাড়ি মন্দির থেকে নতুনপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এতে হাজারো সনাতন ধর্মের ভক্তবৃন্দরা শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল বলেন,সম্প্রীতির রাজধানী হচ্ছে এই হাওরের জেলা সুনামগঞ্জ। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতির মিরবন্ধন রয়েছে তা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য উদাহরণ। তিনি আরো বলেন সনাতন ধর্মবলম্বীদের বিশ্বাস জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তার অনুপ্রেরনা পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরুপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন তারা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ