শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

সিলেট-৪ আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তৃণমূলের মতামত গ্রহণ সম্পন্ন 

স্টাফ রিপোর্টার / ২২৩ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

গোয়াইনঘাট (সিলেট )প্রতিনিধি:

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক সিলেট-৪ (জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ হলরুমে আয়োজিত উক্ত মতামত গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ ইসহাক আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাও. কুতুবউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হা. মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রুহুল আমীন, জৈন্তাপুর উপজেলা সেক্রেটারি মাও. আব্দুস সালাম, গোয়াইনঘাট উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাও. মুশাহিদ আলী, জৈন্তাপুর উপজেলার সহ-সভাপতি হারুনর রশীদ প্রমূখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার তৃণমূল দায়িত্বশীলদের মতামত নেয়া হয় গোপন ব্যালটের মাধ্যমে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ