শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বোরহানউদ্দিনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে

স্টাফ রিপোর্টার / ৪৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

6

সিলেট বুলেটিন ডেস্ক:

বোরহানউদ্দিনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে -ওয়ার্ড নেতার কবজি কাটার ঘটনায় ইউনিয়ন সভাপতির কার্যক্রম স্থগিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড সভাপতির হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় বিএনপির দেউলা ইউনিয়ন শাখার সভাপতির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

 

বুধবার (১৮ জুন ২০২৫) রাতে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা ও সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মো. আজম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংঘর্ষের সময় দায়িত্বশীল ভূমিকা পালন না করায় দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির হোসেন ব্যাপারীর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।

 

এ ছাড়া তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তাঁকে উপজেলা বিএনপির আহ্বায়ক কিংবা সদস্যসচিব বরাবর লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

 

এর আগে একই ঘটনায় তাঁর ছেলে দেউলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিব ব্যাপারীকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল উপজেলা ছাত্রদল।

 

উল্লেখ্য – গত ( রবিবার ১৫ জুন ২০২৫) বিকেলে কমিটি গঠনকে কেন্দ্র করে দেউলা ইউনিয়নের মজম বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন এবং তাঁর হাতের কবজি কেটে ফেলা হয়।

 

আহত আনিসুর রহমানকে প্রথমে ভোলা সদর হাসপাতাল নেওয়া হয় পরে অবস্থা আশংকা জনক হওয়ায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হন।

 

অভিযোগ রয়েছে, এ হামলায় সরাসরি অংশ নেন দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে রাকিব ব্যাপারী।

 

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং দলীয় হাইকমান্ডের দিক থেকেও এইরকম উশৃঙ্খল ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ