শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ছাতকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে জমিয়তের সংবর্ধনা প্রদান   

স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

1

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের জাউয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছাতক উপজেলা শাখার উদ্যেগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুনামগঞ্জ সাংগঠনিক সফরে জাউয়া বাজারে যাত্রা বিরতী উপলক্ষে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকালে তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানে সহ সভাপতি মাওলানা সাইদুজ্জামান আল হায়দারের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা সাঈদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, শায়খুল হাদিস, মাওলানা আব্দুর রব ইউসুফী দা.বা. ছাতকের জমিয়তী কাফেলা তথা জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উপস্থিত নেতৃবৃন্দকে ইসলামি রাজনীতির পিচ্ছিল ময়দানে অটল থেকে অবিচল থাকার অনবদ্য রাজপথে রাহবরি করে ইসলামী কাজের গতিবৃদ্ধির প্রতি উদ্বুদ্ধ করেন। জমিয়তে নেতৃবৃন্দ জমিয়ত নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, ছাতক উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, জমিয়ত নেতা হাফিজ মাওলানা মুশতাক আহমদ, উমান সালালাহর জমিয়ত নেতা মাওলানা মোহাম্মদুল্লাহ আল হাসান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত নেতা মাওলানা জাহির আলী, শ্রমিক জমিয়ত ছাতক উপজেলার সেক্রেটারি মাওলানা হুমায়ুন আহমেদ, শ্রমিক জমিয়ত ছাতক উপজেলার সাংগঠনিক মাওলানা নুরুজ্জামান, শ্রমিক জমিয়ত ছাতক উপজেলার প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, যুব জমিয়ত ছাতক উপজেলা সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, যুব জমিয়ত সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আকমল হুসাইন, প্রচার সম্পাদক মাওলানা শোয়াইব আহমেদ, সহ প্রচার সম্পাদক মো: ইব্রাহিম আহমদ, কোষাধ্যক্ষ হাফিজ জাবেদ আহমদ, আরো উপস্হিত ছিলেন হাফিজ মাওলানা রশিদ আহমদ, জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবুল খয়ের ও ছাত্র জমিয়ত জাউয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হুসাইনসহ প্রমূখ উপজেলার দায়িত্বশীলবৃন্দ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ