শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

জগন্নাথপুর থানা হাজত থেকে আওয়ামীলীগের ৩ নেতাকে ছেড়ে দেয়ার অভিযোগ ছাত্রদলের 

স্টাফ রিপোর্টার / ১৯৯ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

68

সেলিম মাহবুব:

জগন্নাথপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে থানা হাজত থেকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। থানা ভবনের সামনে দাঁড়িয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ কয়েকজন নেতাকর্মীদের লাইভে কথা বলতে দেখা গেছে।

মঙ্গলবার বিকালে জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মী দের জানিয়েছেন,জগন্নাথপুর থানা পুলিশ সোমবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাব খান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া ও সদস্য সুহেল মিয়াকে গোয়ালাবাজার থেকে আটক করে জগন্নাথপুর থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাদেরকে পুলিশ থানা হাজত থেকে ছেড়ে দেয়, এঘটনায় ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সামছুল ইসলাম জাবির বলেন, পুলিশ মোটা অংকের উৎকোচ গ্রহণ করে ডেভিলদের থানার হাজত থেকে ছেড়ে দিয়েছে। এতে জগন্নাথপুরের ছাত্র-জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক মামুনুর রশীদ জানান, পুলিশ কার ইন্ধনে এবং কত টাকার বিনিময়ে আসামিদের ছেড়ে দিয়েছে ছাত্র-জনতা জানতে চায়। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে ছাত্রদল আন্দোলনে নামবেন বলে তিনি হুঁশিয়ারি দেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল ইমতিয়াজ ভূঁইয়া পুলিশের বিরুদ্ধে আনিত এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তিন ব্যক্তি একটি মামলার আদালতের জামিনের রিকল জমা দিতে এসেছিলেন থানায়।তাঁরা রিকল জমা দিয়ে চলে গেছেন। আমরা কাউকে আটক করি নি। এ অভিযোগ সত্য নয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ