শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্য কে আটক করে বেঁধে রাখলো জনতা।

স্টাফ রিপোর্টার / ১৩৩ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

53

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের সাতরশিয়া গ্রামে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে নজরদারির সময় এক বিএসএফ জওয়ানকে আটক করেছে জনতা  বুধবার (৪ জুন) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

স্থানীয়রা জানান, ৫৩ ব্যাটালিয়নের আওতাধীন জহুরপুর বিওপির অর্থাৎ নায়ারণপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আটক করে। সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু-ছাগল ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায়। প্রায় সময় বিএসএফ এসব গরু-ছাগলকে তাড়িয়ে দেয়। কিন্তু আজকে সকাল সাড়ে ৭টার দিকে ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর এক বিএসএফ সদস্য জনতার হাতে আটক হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল এক বিএসএফ সদস্য। এ সময় গ্রামবাসী তাকে আটক করে এবং বেঁধে রাখে। পরে বিজিবিবির সদস্যদের খবর দেওয়া হলে তারা এসে বিএসএফের সেই সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

৫৩ বিজিবির পক্ষ থেকে হাবিলদার মানিক বলেন, অধিনায়ক স্যার এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ