শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুরে ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর থানাধীন সারিঘাট ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ।

গতকাল রাত ১১টা ৩৫ মিনিটে তামাবিল হাইওয়ে থানার একটি দল আঞ্চলিক সড়কে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে যে, সারিঘাট ব্রিজের দক্ষিণ পাশে এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ সামসুল (৪২)। তিনি মৃত জাফর আলীর পুত্র এবং আনোয়ারা বেগমের সন্তান। তার বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর থানার দরবস্ত ইউনিয়নের শরিফুত গ্রামে, ওয়ার্ড নং-১।

পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে লুঙ্গির গোজে রাখা একটি কালো ছোট পলিথিন ব্যাগ থেকে গোলাপি রঙের মোট ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা করে যার মোট মূল্য দাঁড়ায় ৫,৪০০ টাকা। এছাড়াও তার শার্টের বুক পকেট থেকে একটি ৫০০ টাকার ও একটি ২০০ টাকার নোটসহ মোট ৭০০ টাকা উদ্ধার করা হয়। রাত ১১টা ৫৫ মিনিটে, টর্চলাইটের আলোতে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

এসআই আব্দুল বাতেন বলেন  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয় । তার দেহ তল্লাশি করে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করি। উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন মাদকবিরোধী অভিযানে আমাদের টিম সর্বদা সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযান সফল হয়েছে। আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ