শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শুটকিসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আটক ২

স্টাফ রিপোর্টার / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

65

সিলেট বুলেটিন ডেস্ক:

সিলেট নগরীতে শুটকিসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ঘটনার ৩ ঘন্টার মধ্যে ছিনতাই হওয়া শুটকি ও ট্রাকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটক কৃতরা হচ্ছেন, কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দড়িকিশোরপুর গ্রামের কাশেম আলীর ছেলে সাইদুল হক (২৭) এবং কিশোরগঞ্জ জেলার মিঠামাইন থানার কাঞ্চনপুর গ্রামের মৃত ইদু মিয়ার ছেলে আরজান মিয়া (২৩)

পুলিশ জানায়, গত শনিবার সকাল ৯টার দিকে একটি ট্রাকে করে বিভিন্ন জাতের ৮২ বস্তা মাছের শুটকি লামাকাজী থেকে হবিগঞ্জ নিয়ে যাওয়ার সময় যাহার আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষাধিক টাকা। তখন নগরীর জালালাবাদ থানাধীন শেখপাড়া বাইপাস তেমুখী পয়েন্টে পৌঁছালে ৬-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে মোটরসাইকেলে এসে ট্রাকের গতিরোধ করে। ধারালো চাকু ও অস্ত্রের মুখে চালক কাউছার আহমদ (২৬) ও হেলপার রানা (২৭)-কে জিম্মি করে শুটকি বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ কোতোয়ালী থানার টহল পুলিশের সহায়তায় পৌনে ১২টার দিকে কোতোয়ালী মডেল থানার নবাবরোড এলাকা থেকে দুই ছিনতাইকারীকে ট্রাকসহ আটক ও ছিনতাইকৃত ১০ বস্তা শুঁটকি উদ্ধার করে।

এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ