শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

নেত্রকোণার ৫টি আসনে বিএনপির ২২, মনোনয়ন প্রত্যাশী সক্রিয়

স্টাফ রিপোর্টার / ২৪৫ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

5

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার সংসদীয় পাঁচটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনা না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা বসে নেই। চলতি বছরের ডিসেম্বর নাগাদ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে ভোটের মাঠে প্রার্থীরা বেশ সক্রিয় হয়ে উঠেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রার্থীরা ঘন ঘন যোগদান করছেন। রমজান মাসজুড়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা জেলা সদর, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পৃথকভাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া, ইফতার মাহফিল, ঈদ উপহার বিতরন, ঈদ পূর্ণমিলনী, বাংলা বর্ষবরণসহ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার পাঁচটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, নেত্রকোনা-১, দূর্গাপুর-কলমাকান্দা আসনে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ড. হামিদুর রহমান রাশেদ।

নেত্রকোনা-২,সদর-বারহাট্রা আসনে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক ডা. মো. আনোয়ারুল হক, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ডা. দেলোয়ার হোসেন টিটো।

নেত্রকোনা-৩, আটপাড়া-কেন্দুয়া আসনে নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ আলমগীর খসরু, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিল্পপতি রোটারিয়ান এম নাজমুল হাসান, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডিজেডএম হাসান বিন শফিক সোহাগ, জাতীয়তাবাদী ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সাবেক সহ- সভাপতি ও আমরা বিএনপি পরিবার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শিল্পপতি ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম সিআইপি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দুয়া উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সজল, নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইমরান তালুকদার।

নেত্রকোনা-৪, মদন- মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

নেত্রকোনা-৫, পূর্বধলা আসনে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ¦ মো. আবু তাহের তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ভিপি আলহাজ¦ মো. বাবুল আলম তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এএইচএম শহিদুল্লাহ ইমরান, সাবেক এমপি মরহুম ডা. মোহাম্মদ আলীর ছেলে ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ