শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

স্টাফ রিপোর্টার / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

62

খুলনা প্রতিনিধি:

ফাস্টফুড ও জাঙ্ক ফুড পরিহার করে ঘরের তৈরি পুষ্টিকর খাবার শিশুদের খাওয়াতে হবে। আমাদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। শরীরের জন্য ক্ষতি হয় এমন খাবার থেকে বিরত থাকা প্রয়োজন। সুস্থ ও সক্ষম জাতি গঠনে পুষ্টি বিষয়ক সচেতনতা অপরিহার্য। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী এবং প্রবীণদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা প্রয়োজন। খাদ্যের কথা ভাবতে হলে আমাদের পুষ্টির কথাও ভাবতে হবে। শিশুর পুষ্টি নিশ্চিত করতে হলে জন্মের পর থেকে ছয় মাস শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। অল্প বয়সে বিয়ে হলে নারীরা পুষ্টিহীনতায় ভোগে। এজন্য বাল্যবিবাহ প্রতিহত করতে হবে। ০৩ জুন (মঙ্গলবার) বিকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা একথা বলেন। খুলনা সিভিল সার্জন অফিসের সহায়তায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ আকিব উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, শিশু বিশেষজ্ঞ ডা. মো: সরাফত হোসাইন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ। জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন।অনুষ্ঠান শেষে অতিথিরা জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ