শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গভীররাতে টিলার মাটি ধসে, একই পরিবারের ৪ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১৬১ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

60

স্টাফ রিপোর্টার:

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় টিলার মাটি ধসে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। টানা বৃষ্টির কারণে শনিবার দিবাগত রাত ২টার দিকে বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল মাহমুদ ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।নিহতরা হলেন-  রিয়াজ উদ্দিন (৫০), রহিমা বেগম; তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩) ।

স্থানীয়রা জানান, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাশে। শনিবার গভীররাতে সেখানে টিলার মাটি ধসে বসতঘরে থাকা রিয়াজসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে।গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, টিলার মাটি ধসে চারজনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন মিলে চারজনের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ