শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বোয়ালমারীতে বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, অপরজন আহত

স্টাফ রিপোর্টার / ১৯২ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

17

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে বালুবাহী ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অপর আরোহী মো. সাগর শেখ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল ৫টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে গেছে।

 

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে বালুবোঝাইকৃত ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৫৮৫) বোয়ালমারীর দিকে যাচ্ছিল। ট্রাকটি সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজের সামনে পৌচ্ছালে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাঝকান্দিগামী  মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী পাশ্ববর্তী মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের রবিউল ইসলাম (২৫) ও মো. সাগর শেখ (২৮) মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘ্টনায় অপর আরোহী মো. সাগর শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে (শুক্রবার দিবাগত রাত ৮টা পর্যন্ত)।  খবর পেয়ে বোয়ালমারী থানার অর্ন্তগত জয়নগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে সড়কের যান চলাচল স্বাভাবিক করেন এবং ট্রাক ও মোটরসাইকেল তাদের হেফাজতে নেন। তবে পুলিশ আসার আগে ট্র‍্যাক চালক পালিয়ে যায় বলে জানা যায়।  এ ব্যাপারে বোয়ালমারী থানার অর্ন্তগত জয়নগর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফয়সাল হাওলাদার (পি পি এম) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। দূর্ঘটনায় একজন মারা গেছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ