শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

টাংগুয়া হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার / ২৩৭ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

69

সুনামগঞ্জ প্রতিনিধি:

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটি পুড়ে ৮০ভাহ ভস্মিভূত হয়েছে। স্হানীয় এলাকাবাসীর সূত্রে জানাযায়,হাউজবোটে থাকা ১২জন পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে পর্যটন স্পট নিলাদ্রী লেকের পাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

হাউজবোটের স্টাফ একজন জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২ জন পর্যটক নিয়ে প্রথমে তারা টাঙ্গুয়া হাওর ওয়াচ টাওয়ারে হাওর এদিক সেদিক ঘুরাঘুরি করেন। তারপর সেখান থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলে টাংগুয়া হাওর এলাকা থেকে চলে আসেন, নিলাদ্রী লেকে পাড়ে এসে রাত্রি যাপনের জন্য অবস্থান করেন।

পরে যার যার কেবিনের ভিতরে ছিলেন, তখন হাউজবোটে জেনারেটর চালানো ছিল এ অবস্থায় কেবিনের একজন তার মোবাইল ফোনের চার্জ দেওয়ার জন্য মাল্টি প্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।

প্রথমে নৌকায় থাকা স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভানোর জন্য, কিন্তু তারা কোনোভাবেই চেষ্টা করে পারছিলেন না; আগুন আরও বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। সে সময় পর্যটকদের চিৎকারে পার্শ্ববর্তী গ্রামের লোকজন ছোট ছোট নৌকা নিয়ে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেন।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, আগুন লেগে হাউজবোটটি পুড়ে গেছে। তবে পর্যটকদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ