শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে তিন দিনের ভারি বর্ষণে তলিয়ে গেছে রোপণকৃত ধানের জমি,জনজীবনে অচলাবস্থা

স্টাফ রিপোর্টার / ১৩২ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:

গত তিন দিনের টানা ভারি বর্ষণে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ এলাকার হাউস ধানের রোপণকৃত জমি তলিয়ে গেছে, বন্ধ রয়েছে হাল চাষ ও ধানের চারা রোপণের সকল কার্যক্রম। স্থানীয়দের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চুনারুঘাট

উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিন জানান, তাঁর রোপণ করা ৩ কানি জমি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। আরও ৩ কানি জমি রোপণ করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। নতুন বন্যার পানিতে ধানের চারা সহ পুকুরের মাছ বেরিয়ে যাচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। টানা বৃষ্টিতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের কাঁচা রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, এতে মানুষের ভোগান্তি চরমে। গবাদি পশুর খাবারের ঘাস সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। তিন দিনের অবিরাম বর্ষণে সাধারণ মানুষ ঘরবন্দী হয়ে পড়েছে। স্বাভাবিক সময়ে চুনারুঘাট উপজেলার বাজারগুলোতে মানুষের যে আনাগোনা দেখা যায়, এখন তা প্রায় নেই বললেই চলে। বাজারগুলো একদম ফাঁকা দেখাচ্ছে, যা স্থানীয় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সার্বিকভাবে চুনারুঘাটের মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ