শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সাগর উত্তাল, জেলেরা ফিরছেন কিনারে

স্টাফ রিপোর্টার / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

10

খুলনা প্রতিনিধি:

বৈরী আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সুন্দরবনের খালে আশ্রয় নিতে না পেরে মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা কিনারে ফিরে এসেছে। মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। গত দুইদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন, বৈরী আবহাওয়ার প্রভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির পানি জমে মাছের ঘের তলিয়ে যাওয়ার সম্ভাবনা, জেলেরা ফিরছে কিনারে।মোংলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. হারুন আর রশিদ বলেন, ‘টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে মোংলা বন্দরের পশুর নদীতে দুপুরে জোয়ার ও টানা বৃষ্টির ফলে স্বাভাবিকের তুলনায় পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। কখনও মুষলধারে বৃষ্টি আবার কখনও থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে স্থবির হয়ে পড়েছে মানুষের চলাচল ও জীবনযাত্রা। ঘর থেকে বের হতে না পেরে দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির পানি নামতে না পেরে চিংড়ি ঘের ও পুকুর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তল, তার মধ্যে মুষলধারে বৃষ্টির ফলে জেলেরা সাগর ও সুন্দরবনে মাছ ধরতে না পারায় ট্রলার, জাল-নৌকা নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছিল। কিন্তু বাতাসের তোড়ে সেখানেও টিকতে না পেরে কিনারে ফিরে আসছেন জেলেরা। এছাড়া সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় প্রচণ্ড বাতাস ছাড়াও বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া।মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, মোংলা সমুদ্রবন্দরে একটি খাদ্যবাহী জাহাজ রয়েছে। এছাড়া সারবাহীসহ ১১টি বাণিজ্যিক জাহাজ বর্তমানে বন্দরে অবস্থান করছে। জাহাজের পণ্য খালাস কিছুটা ব্যাহত হলেও বন্দরের জেটি এলাকায় সব পণ্য খালাস-বোঝাই কার্যক্রম স্বাভাবিক আছে।আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে ভোলায় ঝড়ো বাতাস ও বৃষ্টি, নিম্নাঞ্চল প্লাবিতসৃষ্ট লঘুচাপের প্রভাবে ঘূর্ণিঝড় আতঙ্কে নির্ঘুম রাত কাটছে মোংলা উপকূলীয় এলাকার মানুষের। কোস্টগার্ড সদস্যরা, নৌবাহিনী, নৌ ও থানা পুলিশ, উপজেলা প্রশাসন উপকূলীয় এলাকার বিভিন্ন জায়গায় গাড়ি ও বোট নিয়ে টহল অব্যাহত রেখেছে। এছাড়া ঝড় এলে উপকূলীয় এলাকার মানুষের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ