শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন

ছাতকে বিএনপির কর্মী সভায়, পৌরসভায় বিএনপির কমিটিতে ডেভিলদের স্থান নেই—-শামছুর রহমান

স্টাফ রিপোর্টার / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

63

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু বলেছেন, অনেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়েছেন। বিএনপির দুঃসময়ে দলের ক্ষতি করেছেন। কিন্তু এখন লাফা-লাফি করছেন কমিটিতে স্থান করে নিতে তা হবেনা। দলের দুঃসময়ে যারা নেতাদের পাশে ছিলেন, হামলা মামলা, জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তারাই কমিটিতে স্থান পাবে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন এখানে উড়ে এসে জুড়ে বসা যাবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশ, নেতাদেরও নির্দেশ কোন ডেভিল যাতে কৌশলে কমিটিতে স্থান করে নিতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কে কোথায় কি করেছেন এবং এখন কি করছেন তা আমাদের জানা আছে। ছাতক পৌর বিএনপির সকল নেতৃবৃন্দের এসব ব্যাপারে ও কঠোর নজরদারি রয়েছে। এই সিমেন্ট ফ্যাক্টরি যারা ধংশ করেছে, লুটেপুটে খেয়েছে, আমাদের দলের কর্মীদের নির্যাতন করেছে তারা কেউ ছাড় পাবেনা। একটু দেরী হলেও এদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুধবার ২৮ মে রাত সিমেন্ট ফ্যাক্টরি ৪ নং এলাকা বাজারে পৌর সভার ২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জয়নাল আবেদীন মহি’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন সালমান, আহবায়ক কমিটির সদস্য শাহীন চৌধুরী, আশরাফুল হক খেলন, সিবিএ সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন। বক্তব্য রাখেন, আব্দুল কাদির বাবুল, আবু সুফিয়ান বাবুল, ইউসুফ আলী, আজিম উদ্দিন, জহির উদ্দিন দিনান, ইমরান হাসান, এনামুল হক প্রমুখ। কর্মী সভায় পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুর রহমান সোহেল, কামাল চৌধুরী, আব্দুল আউয়াল, মোঃ কামাল চৌধুরী, অবসর প্রাপ্ত বিজিবি, বিএনপি নেতা আব্দুল হক, শ্রমিকদল নেতা মাহিন চৌধুরী, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবু, জাবেদ কাওছার জাহাঙ্গীর হোসেন, লিটন মিয়া, আব্দুস শহিদ, কামরুজ্জামান কামাল, জুবেদ মিয়া, ইকবাল হোসেন, আমীর হোসেন সহ ২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ