শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

জিএম কাদেরের বাসভবনে হামলা:

স্টাফ রিপোর্টার / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

54

রংপুর প্রতিনিধি:

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে এই হামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা করেছে। এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এর আগে বিকেলে রংপুরে গিয়ে জি এম কাদের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।

এরপর সন্ধ্যায় জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮টার দিকে প্রেসক্লাব চত্বরে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তার এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়-সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয়। পরে সেখান থেকেসেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে তারা একটি মোটরসাইকেল ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেন। হামলার ঘটনার পরপরই জাতীয় পার্টির নেতারা ছুটে আসে স্কাই ভিউতে। সেখানে তারা অবস্থান করছেন। জাতীয় পার্টির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ