শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ছাতকের আলোচিত বিতর্কিত পিআইও’র বদলী ভোলা জেলার দৌলতখানে 

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

70

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম মাহবুব রহমানকে বদলি করা হয়েছে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) ও উপ সচিব তাসনুভা নাশতারান স্বাক্ষরিত এক অফিস আদেশে ছাতকের ওই পিআইও (কে এম মাহবুব রহমান)-কে ভোলা জেলার দৌলতখান উপজেলায় বদলি করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, ২ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে তাকে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে। ছাতকে টিআর, কাবিখা, কাবিটা ও এডিপির ২২৭ টি প্রকল্প থেকে তিনি ঘুষ নিয়ে আলোচনায় উঠে আসেন। ঘুষের টাকা নিয়ে দুই পিআইও’র মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান লাপাত্তা ছিলেন বেশ কিছুদিন। ছাতকের প্রকল্প কর্মকর্তার কে এম মাহবুব রহমানের বিরুদ্ধে স্থানীয়রা ইউএনও বরাবরে একাধিক অভিযোগ করেছেন। একাধিক অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইউ এন ও মোঃ তরিকুল ইসলাম।এসব অভিযোগ নিয়ে ইউএনও এবং পিআইও’র মধ্যে বাকবিতন্ডা হয়েছে। এরপর এক সপ্তাহ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন পি আই ও। এদিকে গত সোমবার ছাতক থেকে তার বদলীর আদেশ হয়েছে। সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হাসান বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ