শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

জৈন্তাপুরে  ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে তিনটি ব্যাচে ভাগ করে এই প্রশিক্ষণ আয়োজন করে উপজেলা প্রশাসন।

শনিবার  (২৪ মে) শুরু হয়ে সোমবার (২৮ মে) পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে  এই প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা’র সভাপতিত্বে এবং উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর  বিলাল আহমেদ’র  সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: তাসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সমাপনী বক্তব্যে ইউএনও জর্জ মিত্র চাকমা  বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করতে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম চলমান রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে ইউপি সদস্যদের দক্ষতা বাড়বে এবং তাঁরা মাঠপর্যায়ে মানুষকে এই সেবার সুফল সম্পর্কে সচেতন করতে পারবেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচারযোগ্য বিষয়, আবেদন প্রক্রিয়া ও কার্যক্রমের সুচারু প্রয়োগ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ