শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক।আমির হোসেন 

স্টাফ রিপোর্টার / ১৬৬ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

74

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তবে জানাযায়,পুলিশের উপস্থিতি টের পেয়ে

কৌশলে পালিয়ে যান এলাকায় ইয়াবা সম্রাট’নামে পরিচিত শাহজাহান। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামে অভিযান চালায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬),শিমুলতলা গ্রামের মো. রানা(২১) ও কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া(১৯)।বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম বলেন,তাদের বিরুদ্ধে

ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার অভিযোগ অনেক দিন ধরে রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা গেলেও শাহজাহান কৌশলে পালিয়ে যায়।’

তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক শাহজাহানকে আসামি করে তাহিরপুর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ