শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

ছাতকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার ৫ 

স্টাফ রিপোর্টার / ২৫৭ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

69

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জ জেলার ছাতকে থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। নন-জিআর -৮২/২৪ (ছাতক) মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ আব্দুল খলিল(৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ কুপিয়া গ্রামের মৃতঃ আব্দুল গফুরের পুত্র। নন-জিআর-৩০/২২ (জকিগঞ্জ) মামলার পরোয়ানা ভূক্ত আসামী অর্জুন রবি দাস(২৯) কে গ্রেফতার করা হয়েছে। সে ভাতগাও ইউনিয়নের বরাটুকা গ্রামের রামরতি রবি দাসের পুত্র। এদিকে নন-জিআর-১১৬/২৪ (ছাতক) মামলায় পরোয়ানা ভুক্ত আসামী আক্তার হোসেন(৪৮) কে গ্রেফতার করা হয়। সে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামের মৃতঃ আব্দুল হামিদের পুত্র। ছাতক থানার মামলা নং-২৬(০৫)২৫ এর এজাহার নামীয় পলাতক আসামী ইমাজ উদ্দিন (৪৮), ও ফারুক মিয়া (২৫) কে পুলিশ গ্রেফতার করেছে। ইমাজ উদ্দিন দোয়ারাবাজার থানার আন্দা মানিকপুর গ্রামের মৃত শরীয়ত উল্লার পুত্র ও ফারুক মিয়া গ্রামের ইমাজ উদ্দিনের পুত্র। ছাতক থানার এস আই বিন আমিন, এএসআই বিশ্বজিত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ৫ আসামীকে গ্রেফতার করেছেন। ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) রঞ্জন কুমার ঘোষ জানান, গ্রেফতারকৃত ৫ আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ