শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা করায় দুদকের সাবেক চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে বগুড়ার আদালতে মামলা।

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

10

বগুড়া প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাঁদপুর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে আতিকুর রহমান গত বৃহস্পতিবার বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মো. মেহেদী হাসান শুনানি শেষে মামলা আমলে নিয়ে এ ব্যাপারে তদন্ত করে আগামী ১০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বগুড়া সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

২৩ মে শুক্রবার বিকালে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দীন আহম্মেদ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও একাধিক ব্যক্তিকে এই মামলায় আসামি করা হয়েছে।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, উল্লিখিত চার জন ও অজ্ঞাত আরও আসামিরা ষড়যন্ত্রকারী, অপরের অনিষ্টকারী ও জাল-জালিয়াতির চক্রের সদস্য। তারা একে অপরের সঙ্গে ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী তৈরি করে তৎকালীন সরকার প্রধানকে খুশি করে অন্যায় স্বার্থ হাসিলের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করেছিলেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, ‘সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এ মামলা দায়ের করা হয়। যা আইনবিরুদ্ধ। এটি ছিল সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। আর দুদকের কর্মকর্তারাও এতে অনৈতিকভাবে সায় দিয়েছেন। তাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আগামী ১০ জুলাই প্রতিবেদন দাখিল করতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’

 


এই ক্যাটাগরির আরো সংবাদ