শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহতের পরিবারের পাশে ইউএনও 

স্টাফ রিপোর্টার / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

10

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্বল্প দশাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।বুধবার (২১ মে) বিকালে বারহাট্টা সদর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় নিহত মোফাজ্জল হোসেনের(৪০) বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানসহ অত্র এলাকাবাসি ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখে কান্নায় ভেঙে পরে নিহতের পরিবার।তিনি অসহায় ভুক্তভোগী পরিবারের পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

নিহত সিএনজি চালকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতের সন্তানকে কোলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন ‘আমি নিহত সিএনজি চালক মোফাজ্জল হোসেনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়ি এসেছি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করার জন্য। আরো যতটুকু সম্ভব আমি প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এসময় বাবাকে হারানো সন্তানদের আহাজারি বিশেষ করে নিহতের শিশু সন্তানের করুণ মুখ আমার হৃদয়কে ভারাক্রান্ত করেছে। সড়কে যাতে আর কারো প্রাণহানি না হয় সেজন্য চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানাই।’

গত ১৯মে দিবাগত রাত ১০ঃ২০ এর দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের স্বল্প দশাল এলাকায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সিএনজি চালক মোফাজ্জল হোসেন।এসময় বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত গুরুতরআহত মোফাজ্জলকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।এই ঘটনায় আরো ছয়জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ