শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ছাতকে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  

স্টাফ রিপোর্টার / ২৪০ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

66

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের সহায়তায় এবং ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড: মোঃ মোশাররফ হোসেন। কৃষি প্রযুক্তি মেলায় প্রযুক্তিগত ফসল, বাগান চাষ, ভাসমান সবজি চাষ বীজ সংরক্ষণ ইত্যাদি কৃষি প্রযুক্তি বিষয়ক ষ্টল বসানো হয়েছে। মেলা উদ্বোধনের আগে এক প্রচার র‍্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের পাশের আঙ্গিনায় মেলার প্রধান ফটকে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ড: মোঃ মোশাররফ হোসেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষতৌফিক হোসেন খান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ব্লকের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি মেলা উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি উপজেলা কৃষি হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষানীদের উপস্থিতিতে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ