শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

রাষ্ট্র যদি ন্যায়বিচার নিশ্চিত না করে, তবে জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে – ইফতেখার হোসেন চৌধুরী সাকি”

স্টাফ রিপোর্টার / ৭০৮ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

157

স্টাফ রিপোর্টার:

লন্ডন, ১২ মে ২০২৫: বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের গ্রেপ্তার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিচারহীনতার সংস্কৃতি ও মব জাস্টিসের বিরুদ্ধে লন্ডনের আলতাব আলী পার্কে গত সোমবার বিকেলে মানবাধিকার সংগঠন “Stand For Human Rights” এর আয়োজন এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন চৌধুরী সাকি। তিনি বলেন, “আমরা সবাই অবগত আছি বিগত ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়, এই স্বৈরাচার আওয়ামীলীগের পতনের পর এরা বিভিন্নভাবে ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড চালাচ্ছে।

প্রধান উপদেষ্টা ডাক্তার মুহাম্মদ ইউনুস যিনি সবসময় বলেন “আগে সংস্কার পরে নির্বাচন” আমি উনাকে প্রশ্ন করতে চাই উনি কী সংস্কার এখনও পর্যন্ত করেছেন? আওয়ামীলীগের ডেভিলদের কে গ্রেপ্তার করার পর এক দিনের ভিতরেই তাদের জামিন হয়ে যায় যে জায়গায় আমাদের নেতা কর্মীরা গত ১৭ বছর স্বৈরাচার হাসিনা বিরুধী আন্দোলনের পর যখন গ্রেপ্তার হতো মাসের পর মাস কোর্টে হাজিরা দিতে দিতে জুতার খাল চলে যেতো কিন্তু জামিন আর হতো না।

তিনি আরও বলেন, “যদি আপনি সংস্কার করতে চান তাহলে বিচার ব্যবস্থার এবং প্রশাসনের সংস্কার আগে করেন। যে জায়গায় ৯০ ভাগ স্বৈরাচারী হাসিনার রেখে যাওয়া দালালরা এখনো ঘাপটি মেরে বসে আছে। হয়তো এই সংস্কারে মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা কিছুটা হলে ও উন্নতি হবে এবং আমাদের মতো নির্যাতিত নেতারা বিগত দিন আন্দোলন করার পর কোনো বিচার ব্যবস্থা পাই নি তাদের সাথে আগামীতে আর কোনো বৈষম্য তৈরি হবে না।

 

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “মব জাস্টিস বা জনতার হাতে বিচার নামক অপসংস্কৃতির অবসান চেয়ে বলেন, রাষ্ট্র যদি ন্যায়বিচার নিশ্চিত না করে, তবে জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ