শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ছাতকে সোনালী চেলা বালু-পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নতুন কমিটির প্রথম সাধারণ সভা 

স্টাফ রিপোর্টার / ২২০ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

75

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে সোনালী চেলা বালু-পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামে নতুন নাম করন করে একটি সমিতির যাত্রা শুরু করা হলো। নদী পথে নিরাপদে ব্যবসা বানিজ্য করতে সকল ব্যবসায়ী ও সংগঠনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতন ও হয়রানির শিকার ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এ সমিতির কার্যক্রম শুরু করা হয়েছে। এ সংগঠনের প্রথম ও সাধারণ সভা উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসা বাজারে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ব্যবসায়ী সুন্দর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হামজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সহ-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ আবুল হোসেন ইনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা হাজী বদরুল আমিন,উপদেষ্টা ও ইউপি সদস্য কামাল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ শরিফ উদ্দিন, খেলাফত মজলিস নেতা আব্দুল হামিদ প্রমূখ। সভার শুরুতে কার্যকরি কমিটির ৬ সদস্য সহ মোট ২১ সদস্য বিশিষ্ট সংগঠনের একটি সাধারণ কমিটি ঘোষণা করেছেন সমিতির সভাপতি মোহাম্মদ সুন্দর আলী। সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন ইনু।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ