শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

নগরীতে লিচু বিক্রিতে প্রতারণা!

স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ফলেরমাস জৈষ্ঠ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। কিন্তু তার আগে প্রায় এক সপ্তাহ থেক সিলেটের বাজার লিচুতে সয়লাব।

দেশের বিখ্যাত দিনাজপুর ও রাজশাহীর লিচুর পাশাপাশি স্থানীয় লিচুও উঠছে প্রচুর। এরমধ্যে গোলাপগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জের সুস্বাদু লিচু ও আছে। স্বাভাবিকভাবেই ক্রেতাও প্রচুর। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী প্রতারণার ফাঁদ পেতেছেন। তারা প্রতি আটিতে তারা ১০০ বা ৫০টির দাম নিলেও বাসায় ফিরে পাচ্ছেন অন্তত ১০ থেকে ২০টি কম।

সিলেট মহানগরীর বন্দরবাজারের হাসান মার্কেটের সামনের ফুটপাত থেকে উপশহর এলাকার বাসিন্দা আতাউর রহমান ৩০০ টাকা দিয়ে দুই আটি লিচু কিনেন। বিক্রেতা ১০০টি লিচুর দাম রেখেছেন। সেই হিসাবে প্রতিটি লিচুর দাম পড়ে ৩ টাকা। কিন্তু বাসায় নেয়ার পর পেয়েছেন মাত্র ৮০টি! মানে, ২০টি লিচু কম। এতে তার আর্থিক ক্ষতি হলো ৬০ টাকা। এমনই প্রতারণা চলছে নিরবে নিভৃতে। শুধু আতাউরই নয়, প্রতিদিন নগরীতে এমন প্রতারণার শিকার হচ্ছেন সহজ-সরল আরও অনেক ক্রেতা।

বিষয়টি নিয়ে আলাপকালে বন্দরবাজারেরই একজন লিচু ব্যবসায়ী নূর মিয়া (৪৫) গণমাধ্যমকে বলেন, কেউ কেউ জেনেশুনে প্রতারণা করতে পারে। তবে আমরা এসব করিনা। ভুলবশতঃ একটা দুটা কম হলেও হতে পারে। তাই বলে একশ’তে ২০টা কম! সেটা প্রতারনাই। তবে এই প্রতারণা থেকে বাঁচতে হলে নিজের হাতে গুনে বুঝে নেওয়াই ভালো হয় ।


এই ক্যাটাগরির আরো সংবাদ