শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সকল প্রতিকুলতা পেরিয়ে কৃষকের সোনালী ফসল তাদের ঘরে উঠেছে—– জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াস   

স্টাফ রিপোর্টার / ১৯৩ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

69

সেলিম মাহবুব:

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, ‘আপনাদের পরিশ্রমে সোনার ফসল ঘরে উঠেছে। আপনারা সকল প্রতিকুলতা পেরিয়ে সোনালী ফসল হাসি মুখে ঘরে তুলেছেন। তিনি বলেন, ‘ধান রোপণ থেকে ধান কাটা পর্যন্ত কৃষকদের দুঃশ্চিন্তা থাকলেও এবার তাদের ফলন ভালো হওয়াতে তারা আনন্দিত। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় তাহিরপুর উপজেলার শনির হাওরে ফসল কর্তন সমাপনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক তার বক্তব্যে আরও বলেন, ‘বন্যা ও পাহাড়ি ঢলের আশঙ্কা থাকলেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় হাওরে শতভাগ বোরো ধান কর্তন সম্ভব হয়েছে। এটা শুধু সুনামগঞ্জ নয়, দেশের খাদ্য নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ’। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা কমিটির সদস্য আনিসুল হক, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খাঁন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ জুনাব আলী, জেলা বিএনপি নেতা শেরেনূর আলী, কৃষি উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, রাখাব উদ্দিন, যুবদল যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, সাংবাদিক দেওয়ান গিয়াস উদ্দিন চৌধুরী ও বাবরুল হাসান বাবলু প্রমুখ। প্রান্তিক কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সফাই মতো ম্বার,জহুর আলম। পরে কৃষক ও তাঁদের সন্তানদের মধ্যে ছাতা, ব্যাগ ও বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষক, রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ