শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে  পুড়ে ছাঁই হলো একটি খড়ের ঘর

স্টাফ রিপোর্টার / ১৬১ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

61

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে গো-খাদ্য ভর্তি একটি খড়ের ঘর পুড়ে ছাঁই হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার গাগলাজুড় গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রথেকে জানাগেছে উপজেলার ভাঁতগাঁও ইউনিয়নের গাগলাজুড় (নতুন পাড়া) গ্রামের নুরুল ইসলাম সোনা মিয়ার বাড়ির খড়ের ঘরে শুক্রবার রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের নির্দেশে পাশের শান্তিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে এরই মধ্যে খড়ের ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়। জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ খড়ের ঘরের মালিক নুরুল ইসলাম সোনা মিয়া জানান, তার ১২ টি গরুর এক বছরের খাদ্য সংরক্ষিত রাখা খড়ের ঘরটি দুর্বৃত্তরা আগুনে পুড়ে দিয়েছে। তিনি ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রতিকার দাবি জানিয়েছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ বলেন, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়েছি। স্থানীয় একজন ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে তাকে অবহিত করেছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ