শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সিলেটে পিতার বিরুদ্ধে নিজ মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার / ১৮৭ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

54

স্টাফ রিপোর্টার:

সিলেটে নিজের ৪ বছরের শিশুমেয়েকে শারীরিকভাবে নির্যাতনসহ যৌন নিপীড়নের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছেন প্রাক্তন স্ত্রী। এ অভিযোগে ওই বাবাকে ৩০ এপ্রিল আটক করে পুলিশ।

অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে আজ সোমবার (৫ মে) সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে, আজ নির্যাতিত শিশুর জবানবন্দী নিয়েছেন আদালত।

অভিযোগসূত্রে জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলার গ্রামতলার শমসর আলীর ছেলে গোলাম কিবরিয়ার (৩৯) সঙ্গে ২০১৯ সালে বিশ্বনাথের ফাতিমা আক্তার সাথীর (৩৪) বিয়ে হয়। বিয়ের পর তাদের এক কন্যাসন্তানের জন্ম হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য সৃষ্টি হলে আলাদা থাকতে শুরু করেন দুজন। সাথীর পক্ষ থেকে আদালতে মামলা হলে আদালতের সিদ্ধান্তের শিশুসন্তানকে বাবা গোলাম কিবরিয়া তার কাছে রেখে দেন।

কিন্তু তিনি তার নিজের শিশুকন্যাকে নানা সময় নানাভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ উঠে।

এরই মাঝে গত বছরের ১৮ জুলাই কিবরিয়া তালাকের প্রথম নোটিশ সাথীর কাছে পাঠান। এই অবস্থায় গত ২৮ এপ্রিল কিবরিয়া শিশুকন্যাকে সাথীর বাসায় নিয়ে যান এবং সে কিছুটা অসুস্থ বলে সেখানে রেখে চলে আসেন। এতে সাথীর সন্দেহ সৃষ্টি হলে শিশুটিকে পরদিন সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করান এবং পরে পাওয়া রিপোর্ট অনুযায়ী জানতে পারেন- শিশুকন্যার যৌনাঙ্গে নির্যাতনের আলামত রয়েছে।

 

এরপর থানায় অভিযোগ দায়ের করেন সাথী এবং ৩০ এপ্রিল অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশ।

এদিকে, অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে সিলেট জেলা পরিষদ কার্যালয়ের সামনে সোমবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামতলার বাসিন্দা এবং সাথীর পরিবারের সদস্য ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবি হিসেবে রয়েছেন সিলেটের বিশিষ্ট অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ