শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মুদি ব্যবসায়ী জাকিরকে কুপিয়ে ও পিঠিয়ে আহত করে সস্ত্রাসীরা,থানায় অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার / ১২৪ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩নং সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামে পূর্ববিরোধের জেরে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিঠিয়ে আহত করেছে। আহতের নাম মোঃ জাকির হোসেন। তিনি উপজেলার ৩নং বড়বন্দ গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়,ঐ মুদি ব্যবসায়ী জাকির হোসেন তাদের গ্রামের মাঠে দু”পক্ষের মারামারির খবর শুনতে পেয়ে তিনি নিজ দোকান থেকে ঘটনাস্থলে গেলে গ্রামের প্রতিপক্ষ আবু তালেব,মাইন উদ্দিন গংরা তার গতিরোধ করে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করায় হামলাকারীরা মুদি ব্যবসায়ীকে দেশীয় ও দাড়াঁলো অস্ত্র দা,লোহার রড় ও বাশঁ দিয়ে হামলা চালিয়ে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত করে এবং পরে তাকে বেদড়ক পিঠিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শোনে স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।

ঘটনাটি ঘটেছে গত ৩০ এপ্রিল রোজ বুধবার দুপুরে। এ ঘটনায় আহত জাকর হোসেন বাদি হয়ে ঘটনার দিন বিকেলে একই গ্রামের হামলাকারী মৃত আব্দুল হাসিমের ছেলে আবু তালেব,আমির উদ্দিনের ছেলে মাইন উদ্দিন,তার সহোদর জিয়াউর রহমান ও মৃত ময়দর মিয়ার ছেলে আবুল কালামকে বিবাদি করে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিবাদিগণের সাথে মামলার বাদি জাকির হোসেনের পূর্ববিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার সময় ও তারিখে বাদি জাকির হোসেন গ্রামের বড়বন্দ মাদ্রাসার পাশে তার মুদি ব্যবসায় কাজ করার সময় লোকমুখে খবর পান তার গ্রামে দু”পক্ষের মারামারি চলছে। খবর শোনে তিনি নিজের দোকান বন্ধ করে ঘটনাস্থলে গেলে মারামারি দেখতে না পেয়ে তিনি নিজ বাড়িতে যাওয়ার পথে নামাংঙ্কিত ব্যাক্তিরা দাড়াঁলো অস্ত্র নিয়ে গতিরোধ প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তার উপর অতর্কিতে হামলা চালিয়ে এবং লোহার রড় দিয়ে মাথা লক্ষ্যে করে বারি দিলে তার ডান হাতের দিকে পড়ে রক্তাক্ত হয়। পরে বাশেঁর লাঠি দিয়ে নামাংঙ্কিত ব্যাক্তিরা সবাই মিলে বাদিকে এলোপাতাড়ি পিঠিয়ে রক্তাক্ত করে।

রবিবার(৪ মে)সকালে দোয়ারাবাজার থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিজুলসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে মামলার বাদি আহত জাকির হোসেন বলেন,হামলাকারীরা একটি রাজনৈতিক দলের কর্মী পরিচয়ে এলাকায় আমিসহ নিরীহ মানুষদের উপর অত্যাচার নির্যাতন করে আসছে। তিনি হামলাকারীদের কঠোর শাস্তি প্রদানের জন্য পুলিশ বাহিনীর সহযোগিতা চান।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল হক জানান একটি অভিযোগ দেয়া হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ