শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীর শ্লীলতাহানির চেষ্টা

স্টাফ রিপোর্টার / ১৯৩ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

15

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে বখাটেদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক ডিভোর্সী নারীকে শ্লীলতাহানি ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তিন মাদক ও জ্বীন ব্যবসায়ীদের বিরুদ্ধে।

 

শনিবার (০৩ মে ২০২৫) সকালে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় দাস বাড়ীর গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী ওই নারী ফাহিমা আক্তার (২৮) অভিযোগ করে বলেন, আমার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর আমি আমার এক সন্তান নিয়ে বাবার বাড়িতে উঠি। বাবার বাড়িতে আসার পর থেকে স্থানীয় ৩ জন বখাটে আমাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে রাসেল আমার পথরোধ করে রুবেল ও শাকিলকে সাথে নিয়ে জোড়পূর্বক টানা হেচরা করে আমার শরীরের জামা কাপর টেনে ছিড়ে ফেলে। আমি চিৎকার করলে আমার মা ও ভাবী এসে আমাকে উদ্ধার করে।

 

ফাহিমার ভাবী বিবি ফাতেমা ঘটনার সত্যতা স্বীকার করে এই প্রতিবেদককে বলেন, আমার ননদ কিছুদিন পূর্বে আমাকে জানায় রাসেল আমাকে কুপ্রস্তাব দিচ্ছে। রাসেল রুবেল শাকিলরা প্রভাবশালী হওয়ায় আমি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে না করি। পরবর্তীতে আজকে ওরা আমার ননদ বাহিরে গেলে ওরা তিনজন পথরোধ করে শ্লীলতাহানি করে পরবর্তীতে ওর চিৎকার চেচামেচির শব্দ পেয়ে আমার শাশুড়ি ও আমি তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে আমরা আদালতের সরনাপন্ন হয়ে একটি অভিযোগ করবো।

 

এবিষয়ে অভিযুক্ত ওই তিন যুবকের বক্তব্য নিতে চাইলে তাদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান এ বিষয়ে বলেন, আমার কাছে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ