শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা 

স্টাফ রিপোর্টার / ২০৫ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

60

স্টাফ রিপোর্টার:

সিলেট জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী, মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবুল ফজল বলেছেন, আজকের এই দিনটি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে পালিত হচ্ছে। যে স্বপ্ন নিয়ে আমাদের শ্রমিকরা আত্মহুতি দিয়েছিলেন, সেই স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। সেই রক্তস্নাত ইতিহাস আজ আমাদের প্রেরণার উৎস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষক-শ্রমিকদের নিয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে শ্রমিক অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে রেখেছেন। বিএনপি শ্রমিকদের দাবি আদায়ে বদ্ধ পরিকর। বৃহষ্পতিবার মহান মে দিবস উপলক্ষ্যে সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, বিগত সময়ে আওয়ামীলীগ শ্রমিকদের অধিকার হরণ করেছে। তারা শ্রমিকদের ন্যায্য দাবিকে মেনে নেয়নি এখনো স্বৈরাচারের দোষররা শ্রমিকদের ব্যাবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। তাই শ্রমজীবী ভাইদের তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি রাষ্ট্রপরিচালনার সুযোগ পেলে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ।

 

মোঃ ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এর

সঞ্চালনায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ নাজিম লস্কর, সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওযার্ডেসেই রক্তস্নাত ইতিহাস আজ আমাদের প্রেরণার উৎস। মে দিবস কেবল একটি তারিখ নয়- এটি হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমাযুন কবির সুহিন, ২০ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আকবর হুসেন কয়ছর।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ