শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সুনামগঞ্জে প্রায় কোটি টাকার ৯০টি ভারতীয় গরুর চালান আটক করেছে বর্ডারগার্ড বিজিবি”র সদস্যরা

স্টাফ রিপোর্টার / ২৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

67

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড(বিজিবির) একটি টহল দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুর নিচ থেকে ভারতীয় অবৈধ গরুর একটি বিশাল চালান আটক করেছে। নৌকা ভর্তি এই গরু ভারত থেকে চোরাকারবারিরা জেলার দোয়ারাবাজার হয়ে ইজ্ঞিন চালিত নৌকাযোগে সুনামগঞ্জে নিয়ে আসছিল চোরা কারবারিরা। আটককৃত গরুর চালানের মূল্য প্রায় কোটি টাকা হবে বলে জানায় বিজিবির সদস্যরা।

বুধবার সন্ধ্যায় জেলা শহরের বিজিবি ক্যাম্পের পাশে সুরমা নদীতে গরুসহ নৌতকাটি জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল জাকারিয়া মোস্তাফা সাংবাদিকদের উপস্থিতিতে এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, এই গরুর চালান জেলা সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার থেকে স্থানীয় একটি চোরাকারবারীচক্র গরুর এই চালানটি নৌকাযুগে সুনামগঞ্জে নিয়ে এসে দেশের অন্যান্য স্থানে পাচারের কথা ছিল।

এ ব্যাপারে সুনামগঞ্জ অঞ্চলের ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জ ২৮ বিজিবি সুরমা নদীর আব্দুজ জহুর সেতুর নিচ থেকে নৌকা ভর্তি ভারতীয় গরুর চালানটি আটক করা হয়। এগুলো জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে নামানো হয়েছিল। আমরা এই চালানটি আটক করে নিয়মিত মামলা দিয়ে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছি।

এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল জানান,বিষয়টি জানার পর মোবাইল কোট পরিচালনা করে সবগুলো গরু জব্দ করা হয়েছে। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ