শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টসহ আশপাশে রেলওেয়ের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ 

স্টাফ রিপোর্টার / ৬৪০ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

178

সেলিম মাহবুব,ছাতকঃ

সিলেট-ছাতক রেলপথে রেল চলাচল শুরু করতে দ্রুত রেল পথের সংস্কার কাজ চলছে। এ রেলপথে দূর্ঘটনা ও সংস্কার কাজে বাঁধা এড়ানো সহ রেলওেয়ের জমি দখল মুক্ত করতে চলছে উচ্ছেদ অভিযান।এ লক্ষে রেল পথের উপর ও রেলওেয়ের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার ২৯ এপ্রিল সকাল থেকে আফজালাবাদ রেলওয়ে স্টেশন এলাকা ও গোবিন্দগঞ্জ পয়েন্ট, গরুহাটা এবং আশপাশ এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে আধাপাকা, কাঁচা, খোলা বাজার সহ শতাধিক দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। রেলওেয়ের ডেপুটি কমিশনার ভূমি ও ইমারত, (উপসচিব) এবং বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন মাহমুদ সহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দের উপস্থিতিতে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযানের সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির সহ থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ