শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

৫৫বছরে বিএবিএসএস’ সম্পন্ন করলেন বৃদ্ধবয়সী “খাইরুল বাসার”

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা অর্জনের কোন বয়স নেই। তার বাস্তব উদাহরণের মাধ্যমে প্রমাণ করে দেখালেন বৃদ্ধ বয়সী মোঃ খায়রুল বাসার (৫৫)। ২৮ এপ্রিল ২০২৫’র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কলমাকান্দা শাখা হতে বিএবিএসএস পরীক্ষায় ফলাফল অনুযায়ী জিপিএ- ২.৫১অর্জন করে উত্তীর্ণ হন তিনি। বর্তমানে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে (DSK)র মধ্যনগর শাখা ব্যাবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। ১৯৭৯ সালে নেত্রকোনা জেলাধীন দূর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামে হযরত আলী ও সাজেদা খাতুন দম্পতির গর্ভে জন্ম গ্রহন করেন বাসার। ঐ দম্পতির ৩য় পুত্র তিনি। বর্তমানে স্ত্রী, ২কন্যা ও ১পুত্রের জনক মোঃ খাইরুল বাসার। ২০০৬সালে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) এনজিওতে চাকুরীতে প্রবেশ করেন এবং সুদীর্ঘ ১৯বছর যাবৎ সুনামের সহিত কাজ করে আসছেন। বিএবিএসএস২০২৫’র সদ্য উত্তীর্ণ মোঃখাইরুল বাসারের সাথে কথা বললে তিনি জানান, আমার বর্তমান বয়স (৫৫)। কর্মস্থলে দীর্ঘদিন কাজ করার পরেও শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার জন্য অনেকটাই পিছিয়ে ছিলাম। যার দরুন চাকুরী জীবনের প্রায় শেষ প্রান্তে এসে বিএবিএসএস’এ উত্তীর্ণ হই। যদিও এখন প্রয়োজন নেই, তার পরেও জানতাম শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোন বয়স নেই। এবাস্তব উদাহরণ দিতে আমার সামান্য চেষ্টা ছিল মাত্র।তাছাড়া আমার মেয়ে ডিগ্রি চূড়ান্ত বর্ষে ও ছেলে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে। যেযাই ভাবুক শিক্ষা অর্জনটাকে আমি পজিটিভ দিকেই দেখছি। বৃদ্ধ বয়সে এসেও শিক্ষার এমন দৃষ্টান্তে অফিস কতৃপক্ষ, সহকর্মী, নিকটাত্মীয় বন্ধু বান্ধব সহ সকল শ্রেণীর লোকজন মোঃখাইরুল বাসারকে স্বাগত জানিয়েছেন এবং কর্মস্থলে মিষ্টি মুখ করান সহকর্মীগণ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ