শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুজনকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ২১১ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

79

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ট্রলি চালককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৯এপ্রিল) আনুমানিক সকাল ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, ঝিনাইগাতী সদর বাজারের সিএনজি স্টেশন এলাকায় ইজারা বহির্ভূতভাবে বালু পরিবহনের সময় বালু ভর্তি ট্রলি সহ দুই চালককে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনির হোসেন (২৫), পিতা আনসার আলী, গ্রাম ফুলহাড়ীকে ২০ দিনের এবং লালচান (৩৫), পিতা সোরহাব আলী, গ্রাম ধানশাইলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে অবৈধভাবে বালু পরিবহন করায় তাদের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ