শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার  সীমান্ত এলাকা থেকে ১১টি ভারতীয় গরু আটক

স্টাফ রিপোর্টার / ২৩৩ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

85

 

 

দোয়ারাবাজার, (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া ও কলোনি সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১১টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

রোববার (২৭ এপ্রিল) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া বিওপির সদস্যরা সীমান্ত থেকে ৪টি ও বাঁশতলা বিওপির সদস্যরা কলোনী সীমান্ত থেকে ৭টি গরুসহ মোট ১১টি ভারতীয় গরু আটক করে।

বিজিবি জানিয়েছে, আটককৃত ১১টি গরুর আনুমানিক মূল্য ৯ লাখ ১০ হাজার টাকা। ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ