শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের কাইয়ারগাঁও গ্রামের বারকি শ্রমিক বিল্লালের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে নিহতের স্বজনদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ১৫৯ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের বারকি শ্রমিক বিল্লাল মিয়া হত্যাকান্ডের ঘটনায় এজহারভূক্ত আসামীকে রুবেল মিয়াকে গ্রেফতার করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় নিহতের পরিবার ও স্বজনদের আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের সহধর্মিনী মিণারা খাতুন ও নিহতের বড়ভাই আব্দুল জলিল।

তারা লিখিত বক্তব্যে অভিযোগ করেন গত ২০২৪ সালের ২৩ আগষ্ট রাতে নিহত বিল্লাল মিয়ার সাথে একইি গ্রামের আসামী রুবেল মিয়া গংদের পূর্ববিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল ময়া চাকু দিয়ে বিল্লাল মিয়াকে হত্যা করেন। এই ঘটনায় গত ২৪ সালের ২৪ আগষ্ট রুবেল মিয়াসহ ৪ জনকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে ও দীর্ঘ ৮ মাসে ও পুলিশ আসামীদের গ্রেফতার করেনি। বরং আসামীপক্ষ মামলাটি আপোষ করতে বিভিন্নভাবে নিহতের পরিবারকে প্রানে হত্যা হুমকি দিয়ে আসছে। অবিলম্বে প্রধান আসামী রুবেল মিয়াকে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও পুলিশ প্রশাসনের নিকট দাবী জানান।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,নিহতের বৃদ্ধা মা সখিনা খাতুন,ছেলে হেলাল মিয়া,ছেলে ইয়াসিন মিয়া, ইব্রিাহিম মিয়া ও মেয়ে মীমসহ অনেকেই।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ