শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপনের জন্য ৬দফা দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

বৈষম্য ঘোচাতে সুষম উন্নয়নে ঐক্যবদ্ধ হোন স্বোচ্ছার হোন এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরস্থায়ী ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপনের জন্য ৬দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টায় সুনামগঞ্জ বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক এড. হুমায়ূন মঞ্জর চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মেহেদী হাসানের যৌথ সঞ্চালনায় এ সময় লিখিত ৬ দফা দাবি উপস্থাপন করে বক্তব্য পাঠ করেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মুনাজ্জির হোসেন সুজন।

এ সময় আরো বক্তব্য রাখেন,সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম,এড. রবিউল লেইছ,সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,এড. মোঃ আব্দুল হক,এড.মাসুক আলম,বিজন সেন রায়,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার,এড. বজলুল রশিদ,জামালগঞ্জের আব্দুল হক,সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ¦ আনিসুল হক,দিরাইয়ের হুমায়ূন কবির,বিশ^ম্ভরপুর প্রেসক্রাবের সবাপতি বাবু স্বপন কুমার বর্মন ও ,শাল্লার আব্দুল আওয়াল প্রমুখ।

বক্তারা বলেন,বিগত ফ্যাসিসবাদের দোসর সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রত্যাহার করা,সিলেটের কৃতি সন্তানদের মধ্যে থেকে নতুন ভিসি নিয়োগসহ যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করা,ফ্যাসিবাদের সিন্ডিকেট বাতিল করে সুনামগঞ্জের শিক্ষাবিদ,শিক্ষানুরাগি ও সুধীজন থেকে সিন্ডিকেট সদস্য করা,ডিঙ্গি নৌকার আদলে উদ্ভট বিশ্ববিদ্যালয় লোগো বাতিল করে সুনামগঞ্জের ঐতিহ্য ও শিক্ষার তাৎপর্যপূর্ন নতুন লোগো করতে হবে এবং জেলার শান্তিগঞ্জে বিগত ফ্যাসিবাদের দোসর আওয়ামীলীগের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বাসভবণ থেকে অস্থায়ী ছাত্রী নিবাস সরিয়ে জেলা শহরে করাসহ ৬ দফা দাবি তুলে ধরেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ