শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

ইংল্যান্ডের ক্যামব্রিজের কটন ফুটবল ক্লাবের সেক্রেটারি নির্বাচিত হলেন সিলেটের আকমল হোসেন

স্টাফ রিপোর্টার / ২০৪ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

11

স্টাফ রিপোর্টার: ইফতিয়াজ সুমন:

 

বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান আকমল হোসেন সম্প্রতি ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরের ঐতিহ্যবাহী কটন ফুটবল ক্লাবের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এটি এক গর্বিত অর্জন।

সেক্রেটারি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তাকে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য শুভাকাঙ্ক্ষী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ব্যক্তিগত জীবনে আকমল হোসেন একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী। তিনি আগামী দিনে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করছেন।

আকমল হোসেনের এই নিয়োগ শুধু তার নয়, বরং বাংলাদেশের জন্যও এক সম্মানজনক অর্জন। কারণ, ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতিতে প্রতিষ্ঠিত কটন ফুটবল ক্লাবটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি স্থানীয় ফুটবল উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছে।

ক্লাবের বর্তমান কমিটিতে প্যাট্রিক এডওয়ার্ডস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ (অস্থায়ী)আর্থার মেডোজ ভাইস চেয়ারম্যান ও শিশু কল্যাণ কর্মকর্তা এবং আকমল হোসেন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক প্রতিক্রিয়ায় আকমল হোসেন বলেন,,আমি বর্তমানে ইংল্যান্ডে একটি স্থানীয় ফুটবল ক্লাবের সেক্রেটারি হিসেবে কাজ করছি, যেখানে ফুটবল প্রশাসন, উন্নয়ন এবং গ্রাসরুট কার্যক্রমে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি। আমি একটি বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছি, যার মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানো সম্ভব।”

তিনি আরও বলেন,,যুক্তরাজ্যের ফুটবল কাঠামোর অভিজ্ঞতা ও কৌশলকে বাংলাদেশের প্রেক্ষাপটে সফলভাবে প্রয়োগ করা সম্ভব। সুযোগ পেলে আমি বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে আমি প্রস্তুত।

এই অর্জনের মাধ্যমে আকমল হোসেন শুধু সিলেট নয়, বরং পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার উদ্যোগ ও নেতৃত্বে বাংলাদেশে গ্রাসরুট পর্যায়ে ফুটবলের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই আশা করা যায়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ