শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে মারধোর করে এক যুবকের দেড় লাখ টাকা ছিনতাই 

স্টাফ রিপোর্টার / ২০৬ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

21

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলায় মুক্তাহার এলাকায় সেলিম মিয়া নামের এক যুবকের সোমবার (২১ এপ্রিল) সকালে মোটরসাইকেল এর গতিরোধ করে মারধোর করে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা আহত সেলিমের সাথে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং মোটরসাইকেল ভাংচুর করে। স্থানীয় লোকজন আহত সেলিমকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান।

সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের মুক্তাহার গ্রামের মৃত তরিক উল্লার ছেলে সেলিম মিয়া (২৯) তার সহকর্মী অলক দাশকে সাথে নিয়ে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরস্থ এক্সিম ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে বাড়ীতে যাবার পথে একই গ্রামের মৃত তৈয়ব উল্লার ছেলে নুর ইসলাম ও তার ভাতিজা রায়হান মিয়া ও রাহিম মিয়া পুর্ব বিরোধের জের ধরে মোটরসাইকেলের গতিরোধ করে সেলিম মিয়া মারধোর করে। তাদের আঘাতে সাইকেল থেকে সিটকে পড়ে গেলে এলোপাতাড়ি ভাবে মারধোর শুরু করলে সে গুরুতর আহত হয়। এ সময় হামলাকারীরা সেলিম মিয়ার সাথে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করেন। এ ব্যাপারে সেলিম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিলে এসআই কাজল দেবনাথ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ