শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

তিন প্লাস্টিক পণ্য শিগগিরই নিষিদ্ধ হচ্ছে ।  

স্টাফ রিপোর্টার / ৪৪৭ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ছোট প্লাস্টিক বোতল, স্ট্র এবং সসের প্যাকেট নিষিদ্ধের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। প্লাস্টিক প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গেও এ বিষয়ে সমঝোতা হয়েছে। অচিরেই এ প্লাস্টিক পণ্যগুলো নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ‘প্লাস্টিক দূষণ রোধে করণীয় ও পরিচ্ছন্নতা অভিযান’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।

 

এ সময় পরিবেশ উপদেষ্টা পলিথিন ব্যাগ বন্ধ না হওয়ার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বহু কর্মসংস্থান পেট্রোলিয়ামকেন্দ্রিক হওয়ায় প্লাস্টিক নিষেধাজ্ঞা কার্যকর সহজ নয়। বহুল ব্যবহারের কারণে রাতারাতি বাজার থেকে প্লাস্টিক তুলে দেওয়াও সম্ভব নয়। এর পেছনে আমাদের মানসিকতাও জড়িত।

আমরা ব্যাগে সামান্য রক্ত লাগলে নিতে চাই না। এজন্য বিকল্প তৈরির মধ্য দিয়ে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বিপুল পরিমাণ পাটের ব্যাগ উৎপাদন করে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হবে। এসময় প্লাস্টিক দূষণ বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ